Panchayat Election : ডোমকলে অশান্তি তুঙ্গে , তৃণমূল অঞ্চল সভাপতির কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র!

মনোনয়ন-অশান্তির মাঝএ উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কাছ থেকে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র।  কোমরে গোঁজা ছিল আগ্নেয়াস্ত্রটি!  সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ। সেসময় ডোমকল বিডিও অফিস ঘিরে ছিল তৃণমূলের সশস্ত্র বাহিনী! সকাল থেকেই মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া কিছুই বাদ ছিল না। দফায় দফায় উত্তেজনা যুদ্ধ ক্ষেত্রের চেহারা নেয় ডোমকল বিডিও অফিস চত্বর। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। পরিস্থিতে সামাল দিতে নামানো হয় র‍্যাফ, কমব্যাট ফোর্স।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola