Sandeshkhali Violence: রাত নামতেই সন্দেশখালিতে প্রচুর পুলিশ পিকেট
ABP Ananda | 24 Feb 2024 01:03 AM (IST)

অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। ঝুপখালির পর কাছারি এলাকাতেও শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ বাসিন্দাদের। আজ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। রাত নামতেই জায়গায় জায়গায় বসল পুলিশ পিকেট। রাতভর গ্রামের পথে পুলিশের টহলদারি।