JU Death :ভয়াবহ রাতে বিবস্ত্র করে ব়্যাগিং ছাত্রকে, আবার প্ল্যান করে তাদেরই ফোন ডিন অফ স্টুডেন্টসক !
যাদবপুর হস্টেলে কী ঘটেছিল সেই রাতে? পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ! পুলিশের দাবি, সেদিন রাতে নৃশংস ব়্যাগিং হয় মৃত পড়ুয়ার সঙ্গে। তাঁকে দিয়ে জোর করে চিঠি লেখানো থেকে বিবস্ত্র করে ঘোরানো, কী না ঘটে গিয়েছে ! সেই সঙ্গে পুলিশের সন্দেহ, মাত্র ৯ জন নয়, এই ঘটনায় যুক্ত আরও অনেকে। পুলিশ সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন রাত ১০.০৫। ডিন অফ স্টুডেন্টসের কাছে গিয়ে পৌঁছায় একটি ফোন। যেখানে নাকি বলা হয়, একজন ছাত্র অস্বাভাবিক ব্যবহার করছে। পুলিশ সূত্রে দাবি, একটা চিত্রনাট্য তৈরি করে ওই ছেলেটির উপর হাড়হিম করা অত্যাচার করা হয়। সন্দেহ করা হচ্ছে, ব়্যাগিংয়ে যুক্ত একদলের ফোন গিয়েছিল ডিন অফ স্টুডেন্টস-এর কাছে। আরেকদল ব্যস্ত ছিল র্যাগিংয়ে।