North 24 Parganas: উত্তর ২৪ পরগনায় আক্রান্ত পুলিশ, এসআই ও সিভিক ভলান্টিয়ারকে রাস্তায় ফেলে কিল, চড়, ঘুসি
হেলমেট বিহীন বাইক আরোহীদের আটক করায়, উত্তর ২৪ পরগনার ঘোলায় আক্রান্ত পুলিশ। এসআই ও সিভিক ভলান্টিয়ারকে রাস্তায় ফেলে কিল, চড়, ঘুসি। পুলিশের ওপর হামলার ভিডিও ভাইরাল। রবিবার রাতে ঘটনাটি ঘটে সোদপুরের HB টাউন মোড়ে। নাকা চেকিংয়ের সময় হেলমেট বিহীন দুই বাইক আরোহীকে আটকানোয়, মহিলা আরোহী পুলিশের ওপর চড়াও হন। তাঁর ইন্ধনেই স্থানীয়রা ঘোলা থানার এসআই ও সিভিক ভলান্টিয়ারকে নিগ্রহ করে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাইক চালক অভিজিৎ সাহা। ধৃত সোদপুরের নাটাগড়ের বাসিন্দা।