ABP Ananda:এবিপি আনন্দর সাংবাদিকের বাড়িতে হানা দিল পুলিশ,বাড়ি লন্ডভন্ড করে তল্লাশি।ABP Ananda Live

ABP Ananda  |  29 Feb 2024 01:35 PM (IST)
ABP News

Kolkata: ফের নিশানায় সংবাদমাধ্যম। আবার আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাতসকালে এবিপি আনন্দর (ABP Ananda) সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে হানা দিল নরেন্দ্রপুর থানার পুলিশ। সকাল ১১টা নাগাদ তল্লাশির পর পুলিশ প্রকাশ সিন্হার বাড়ি থেকে চলে যায়। পুলিশের দাবি, ২৪ ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানায় প্রতারণা ও জলাভূমি সংরক্ষণ আইন ভাঙার অভিযোগে একটি মামলা দায়ের হয়। অভিযোগকারীর দাবি, তিনি কয়েকজন ব্যক্তিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দেন। কিন্তু প্রতিশ্রুতিমতো ওই ফ্ল্যাট তিনি পাননি বলে অভিযোগ। এই মামলার সূত্রেই কয়েক জায়গায় তল্লাশি-অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রকাশ সিন্হার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সিজ করার মতো কোনওকিছুই পায়নি। শুধু পেন ড্রাইভ ও ল্যাপটপ থেকে কিছু ডেটা ট্রান্সফার করে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু এর জন্য গোটা বাড়ি জুড়ে লন্ডভন্ড করে তল্লাশি চালানো হয়। সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুুলিশি-হানা নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে চান। হয় সাংবাদিকরা তাঁর গুণগান গাইবেন আর তা না হলে তিনি তাঁদের জেলে পুরবেন। বেশ কিছুদিন ধরেই তিনি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। এখন তিনি পুলিশকে এগিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমের ওপর লাগাতার হামলা, পুলিশকে ব্যবহার করে তাদের ভয় দেখানোর নিন্দা করছি।, এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর। ABP Ananda Live 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • ABP Ananda:এবিপি আনন্দর সাংবাদিকের বাড়িতে হানা দিল পুলিশ,বাড়ি লন্ডভন্ড করে তল্লাশি।ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন