DA Agitation:DA আন্দোলনে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু পুলিশের। Bangla News

DA আন্দোলনে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠনের বিধানসভা অভিযানে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। ধৃত ৪৬ জনকে নিজেদের হেফাজতে চেয়ে আজ ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানানো হবে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা - কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা, ৩২৩ ধারা - পুলিশকর্মীকে মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা - হিংসা ছড়ানো, ৫০৯ ধারা - মহিলা পুলিশকর্মীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি এবং ৫০৬ ধারা - হুমকি, এই সমস্ত জামিন অযোগ্য ধারায় DA আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola