Sandeshkhali Chaos: সন্দেশখালির পথে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকাল পুলিশ। ABP Ananda Live
West Bendaসন্দেশখালির পথে সেই রামপুরেই নাড্ডার পাঠানো টিমকে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির প্রতিনিধিদলের। কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে গড়া বিজেপির টিমের সঙ্গে ধাক্কাধাক্কি পুলিশের। বাঁশের ব্যারিকেডেই আটকাল বিজেপির ৬ সদস্যের প্রতিনিধি দল। ১৪৪ ধারা দেখিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকাল পুলিশ।৪ জন মহিলা প্রতিনিধি যেতে চাইলেও অনড় পুলিশ। পরে ৪ জন থেকে কমিয়ে ২ জন যেতে চাইলেও, বিজেপির প্রতিনিধিদলকে অনুমতি দেয়নি পুলিশ। নালিশ জানাতে রাজভবনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ABP Ananda Live