DVC Water: DVC-র জল ছাড়া নিয়ে এখনও তুঙ্গে রাজনীতির পারদ! ABP Ananda Live

ABP Ananda  |  06 Aug 2024 07:27 AM (IST)
ABP News

ABP Ananda Live: জল ছাড়ার পরিমাণ কমিয়েছে DVC. কিন্তু জল নিয়ে এখনও তুঙ্গে রাজনীতির পারদ। DVC-কে দায়ী না করে, জমা জল সরাতে কাজ করুক সরকার। অবশ্যই এটা ম্যান মেড, এক্ষেত্রে ম্যান আপনাদের বনধু হেমন্ত সোরেন, সোশ্য়াল মিডিয়ায় আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। 


বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। জল ছাড়ার পরিমাণও কমিয়েছে DVC...দামোদর তীরবর্তী যে সব এলাকা প্লাবিত হয়েছিল, সেসব জায়গায় পরিস্থিতি এখন অনেকটাই ভালো। কিন্তু, থামছে না রাজনৈতিক তরজা। DVC-কে 'ম্য়ান মেড' আক্রমণ মমতার পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির। রাজ্য়ের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ DVC-কেই কাঠগড়ায় তুলেছে নবান্ন।


এক্স হ্যান্ডেল পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তেনুঘাট থেকে আচমকা বিশাল পরিমাণ জল ছাড়ার ফলে ভাসছে বাংলা। আমি ওঁকে (হেমন্ত সোরেন) বলেছি, ঝাড়খণ্ডের ছাড়া জলেই বাংলা ভাসছে। এটা ম্যান-মেড। পাল্টা, সোমবার X হ্য়ান্ডলে বিজেপির রাজ্য় সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় লেখেন, আজ (সোমবার) সকাল ১০ টায় হলুদ সতর্কতা তুলে নিয়েছে DVC. মুখ্য়মন্ত্রীকে ট্য়াগ করে তিনি লেখেন, DVC-কে দায়ী না করে নিম্ন অববাহিকায় জমা জল সরাতে কাজ করুক সরকার। নিশ্চিতভাবে এটা ম্য়ান মেড বন্য়া। এবং সেই 'মানুষটি' আপনার বন্ধু হেমন্ত সোরেন। কেন আপনার অনুমতি ছাড়া তিনি জল ছাড়লেন? 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • DVC Water: DVC-র জল ছাড়া নিয়ে এখনও তুঙ্গে রাজনীতির পারদ! ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন