এক ডজন গল্প: রাজ্যজুড়ে অব্যাহত রাজনৈতিক হিংসা, একাধিক জায়গায় উদ্ধার হল বোমা

বীরভূমের নানুর ও দুবরাজপুরে বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুটি ঘটনার ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বীরভূমের পাড়ুই ও উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় উদ্ধার হল বোমা। সাঁইথিয়ায় ভোটের আগে বোমাবাজি, তুঙ্গে রাজনৈতিক তর্কযুদ্ধ। 

বারুণী মেলা নিয়েও ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে বিভাজন। মেলায় ভক্ত সমাগম নিয়ে উচ্ছ্বসিত শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। করোনা সংক্রমণের মধ্যেই এভাবে মেলা হওয়ায় সমালোচনায় সরব হয়েছেন মমতাবালা ঠাকুর। 'মেলায় ১০ লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে', বারুণী মেলা নিয়ে দাবি করেছেন শান্তনু ঠাকুর। 'ধর্মীয় ভাবাবেগে কিছু মতুয়া (Matua) এসেছেন', পাল্টা দাবি মমতাবালা ঠাকুরের।  মমতাবালার মেলা বন্ধের অবেদন মঞ্জুর প্রশাসনের। প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে মেলা। 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola