Suvendu Adhikari : ফের শুভেন্দু অধিকারীর সমাবেশ ঘিরে তুঙ্গে সংঘাত
ABP Ananda | 02 Apr 2023 11:13 PM (IST)

ফের শুভেন্দু অধিকারীর সমাবেশ ঘিরে তুঙ্গে সংঘাত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় কৃষক সমাবেশ ছিল বিজেপির। অনুমতিপত্র বাতিল করে পুলিশ। মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নেই, তাই বাতিল, জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। 'হাইকোর্টের গাইডলাইনকে সামনে রেখেই সভা হবে', বিজেপি সূত্রে খবর'নির্দিষ্ট স্থানেই হবে সভা, ঘোষিত স্থানেই সভা হবে', বিজেপি সূূত্রে খবর। কেউ আক্রান্ত হলে মেদিনীপুর জ্যাম হবে, হুঁশিয়ারি বিজেপির।