Baguiati: দিনে দুপুরে চলছিলো পুকুর ভরাট, রুখলেন তৃণমূল কাউন্সিলর | Bangla News
ABP Ananda | 11 Jan 2023 12:01 PM (IST)

বাগুইআটিতে পুকুর বোজানোর চেষ্টা রুখলেন তৃণমূল কাউন্সিলর। দীর্ঘদিন ধরে রাবিশ, আবর্জনা ফেলে পুকুর বোজানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের বিরুদ্ধে বাগুইআটি থানা ও বিধাননগর পুরসভায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর। অভিযুক্ত পলাতক।