Rahul Gandhi: 'গরিবের যান ভারতীয় রেলের প্রতিটি শ্রেণির ভাড়ানো হয়েছে', মোদিকে তীব্র আক্রমণ রাহুলের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: শনিবার অযোধ্যায় যখন রোড-শো এবং জনসভা নিয়ে ব্যস্ত মোদি, সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন রাহুল। তিনি লেখেন, 'গরিবের যান ভারতীয় রেলের প্রতিটি শ্রেণির ভাড়ানো হয়েছে। এতদিন ভাড়ায় যে ছাড় পেতেন প্রবীণরা, তুলে নেওয়া হয়েছে তা-ও। দাম বাড়ানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিটের দাম। খুলে দেওয়া হয়েছে বেসরকারিকরণের রাস্তা। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা শুষে নেওয়া হচ্ছে। ওই টাকা কি সেলফি স্ট্যান্ড বানানোর জন্য ছিল? ভারতের মানুষ কী চান? সস্তার গ্যাস এবং সুলভ রেলযাত্রা, নাকি শাহেনশাহের মূর্তির সঙ্গে ছবি'? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola