Weather : চৈত্র শেষেই গরমে নাজেহাল বঙ্গবাসী ! কোথায় গিয়ে ঠেকবে পারদ ?
সোমবার থেকেই রাজ্যে বাড়বে গরম। ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে থাকতে পারে পারদ। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ (Heat Wave)। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)।