Tapas Saha: তাপসের পাশাপাশি সিবিআইয়ের নজরে বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালও | ABP Ananda LIVE
ABP Ananda | 22 Apr 2023 10:22 AM (IST)

তেহট্টের (Tehatta) তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha)পাশাপাশি, সিবিআইয়ের নজরে বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালও (Prabir Kayal)। এদিন তেহট্টের বয়ারবাঁধায় প্রবীরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গতকাল প্রবীরের হাওড়ার (Howrah) শ্যামপুরের বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি, তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই।