Durga Puja 2022: মহাষ্টমীতে সুরুচি সংঘের পুজোয় ঢাক বাজালেন প্রসেনজিৎ, হাজির রাইমা সেন। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2022 04:16 PM (IST)

আজ মহাষ্টমী৷ বেলা বাড়তেই সঙ্গে সঙ্গেই মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ প্রতি বছরের মতো এবারও সুরুচি সংঘের পুজোয় ভিড়। ঢাক বাজাতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, এলেন অভিনেত্রী রাইমা সেন। পুজোর আমেজে কী বললেন তিনি?