Durga Puja 2022: ৩৪ বছরে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, কী চমক এবারের থিমে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2022 01:27 PM (IST)

দেশভাগের পর ভিটেমাটি হারানো মানুষগুলোর লড়াইয়ের গল্প বলবে নাকতলা উদয়ন সঙ্ঘ। মণ্ডপ সাজছে রং বেরঙের মোটা কাপড় দিয়ে। রকমারী সূতোয় সেই কাপড়ে ছবি ফুটিয়ে তুলছেন স্থানীয় মহিলারাই। অভিনব মণ্ডপের পাশাপাশি অনন্য মাতৃ প্রতিমা নজর কাড়বে দর্শকদের।