Cyclone Yaas: সোমবার থেকেই উপকূলবর্তী এলাকায় জারি হতে পারে রেড অ্যালার্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2021 04:56 PM (IST)

ঘূর্ণিঝড় 'ইয়াস' মোকাবিলায় তৎপর প্রশাসন। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ঘূর্ণিঝড় মোকাবিলায় একটি রিভিউ মিটিং করেছেন। এছাড়াও প্রশাসনের তরফ থেকে নিয়মিত আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দিঘার সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার থেকেই উপকূলবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি হতে পারে।