Draupadi Murmu : প্রথমবার বাংলায় এসে বেলুড় মঠে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ABP Ananda Live

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার বাংলায় দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দু’ দিনের সফরের শেষদিনে বেলুড় মঠে গেলেন রাষ্ট্রপতি। এখান থেকে শান্তিনিকেতনে যাবেন রাষ্ট্রপতি। রাজভবন থেকে সকাল ৯টা নাগাদ রওনা হয়ে বেলুড়ে পৌঁছেছেন দ্রৌপদী মুর্মু। আধঘণ্টা তাঁর বেলুড় মঠে থাকার কথা। এরপর UCO ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে প্রধান অতিথি দ্রৌপদী মুর্মু। এরপর কপ্টারে বেলা ১২টা নাগাদ শান্তিনিকেতনে পৌঁছবেন রাষ্ট্রপতি। মধ্যাহ্নভোজের পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। শান্তিনিকেতন থেকে ফের কপ্টারে কলকাতায় ফিরে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন রাষ্ট্রপতি । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola