Opposition Unity: INDIA-র জোটের বৈঠকের আগে দিল্লিতে রাহুল- অভিষেকের একান্তে বৈঠক | ABP Ananda LIVE
মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে অভিষেক। কখনও নাম করে, কখনও না করে রাহুল গান্ধীকে নিশানা করেছেন দুজনই। এবার সেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে, কাকভোরে পৌঁছে গেলেন দিল্লিতে তাঁর ঠিকানায়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি প্রদেশ কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।