Sandeshkhali News: সন্দেশখালিতে প্রিয়ঙ্কা টিবরেওয়াল, নির্যাতিতাদের বয়ান নথিভুক্ত আইনজীবীদের
একসময় সন্দেশখালির সরবেড়িয়া আগারহাটি গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন শেখ শাহজাহান। এখন তিনি সিবিআইয়ের কব্জায়। শেখ শাহজাহান গ্রেফতার হতেই সেই সরবেড়িয়া আগারহাটিতে ভুরি ভুরি অভিযোগ সাধারণ মানুষের। জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। প্রশাসনের ক্যাম্পে জমা পড়ছে একের পর এক অভিযোগ। অন্যদিকে আজই সন্দেশখালিতে গেল প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের একটি দল। সন্দেশখালির নির্যাতিতাদের বয়ান নথিভুক্ত করবেন তাঁরা।
Tags :
SandeshKhali News SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence Sandeshkhali News In Bengali