Property Case: ফের সম্পত্তি মামলা, 'এখন প্রমাণ দিন', জানালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন

ফের ২৪ জন নেতামন্ত্রীর নামে সম্পত্তিবৃদ্ধি মামলা রুজু হল কলকাতা হাইকোর্টে।  আরও তাৎপর্যপূর্ণ হল, নতুন দায়ের হওয়া জনস্বার্থ মামলায় ৩ কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানির সম্পত্তি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। নতুন মামলায় ৩ কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি, জাতীয় স্তরের নেতা, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নড্ডার নামও জোড়া হয়েছে। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "কাচের ঘরে থেকে যখন ঢিল ছুড়ছিল, খুব ভাল লাগছিল। এখন প্রমাণ দিন। এটাও তো তাঁদের দায়িত্বের মধ্যেই পড়ে"। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola