Awas Yojna: প্রধানকে চেয়ার থেকে তুলে নিয়ে এসে ঘেরাও, আবাস-বিক্ষোভে তোলপাড়
আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, এই অভিযোগে প্রধানকে চেয়ার থেকে তুলে নিয়ে এসে বাইরে ঘিরে রাখলেন অভিযোগকারীরা। বাঁকুড়ার ১নং ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সকালে নাম বাদ পড়া পরিবারগুলি বিজেপির প্রধানকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন। প্রধানকে চেয়ার থেকে তুলে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে এসে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। বিজেপি পরিচালিত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন তাঁরা। যদিও প্রধান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Tags :
Agitation Bankura ABP Ananda ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bangla News Abp Ananda Live Awas Yojna