RG Kar Protest: হাজরা মোড়ে পথনাটিকার মাধ্যমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ABP Ananda Live

হাজরা মোড়ে পথনাটিকার মাধ্যমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। 

কাল সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার শুনানি হচ্ছে না। সুপ্রিমকোর্টের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না। আর, এই খবর পেয়েই ভেঙে পড়ে নিহত চিকিৎসকের পরিবার।

এবার পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার চেষ্টার বিষ্ফোরক অভিযোগ করলেন আর জি কর মেডিক্য়াল কলেজের নিহত চিকিৎসকের বাবা। বুধবার, জুনিয়র ডাক্তারদের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় নিহত চিকিৎসকের পরিবার। 

আর জি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হল শহর থেকে জেলা। জুনিয়র ডাক্তারদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে, পথে নেমে মোমবাতি হাতে হাটলেন  লক্ষ লক্ষ রাজ্য়বাসী।         

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola