Amartya Sen:অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে শুরু অবস্থান-বিক্ষোভ

Amartya Sen: মিছিল ও মানববন্ধনের পর এবার প্রতিবাদ সভা। জমি বিতর্কে অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস দেওয়ার প্রতিবাদে শনিবার থেকে শুরু হল বিশ্বভারতী বাঁচাও কমিটির অবস্থান-বিক্ষোভ। যোগ দিলেন শিল্পী, পরিচালক, চিকিৎসক থেকে বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, ছাত্রছাত্রী, প্রাক্তনী ও আশ্রমিকরা। বিপন্ন রবীন্দ্র ঐতিহ্য, অসম্মানিত অমর্ত্য সেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগে সরব হলেন বিশিষ্ট জনেরা। যদিও এনিয়ে প্রতিক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া দিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola