PSC Agitation: 'জটিলতা কাটলেও নিয়োগ হয়নি', পিএসসি অফিসের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।Bangla News

মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে খাদ্য দফতরের ফুড সাব ইন্সপেক্টর পদের  চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। চাকরিপ্রার্থীদের দাবি, এর আগে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। তারপর জটিলতা কাটলেও নিয়োগ হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আজ সকালে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। প্রচণ্ড গরমে বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola