Nandigram: সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম, বিজেপি-তৃণমূলে তুমুল বচসা। Bangla News
নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা। আজ নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। ৬টি আসনে লড়াই করছে বিজেপি ও তৃণমূল। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তোলে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Nandigram ABP Ananda Bengali News