Purulia: ঐতিহ্যবাহী করম পুজোয় পূর্ণদিবস ছুটির দাবিতে জঙ্গলমহলে অবরোধ
ঐতিহ্যবাহী করম পুজোয় পূর্ণদিবস ছুটির দাবিতে জঙ্গলমহলের চার জেলায় সকাল ৬টা থেকে সন্ধে ৬টা, ১২ ঘণ্টা পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুরমি সমাজ। করম পুজো উপলক্ষে ৬ সেপ্টেম্বর অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওইদিন পূর্ণদিবস ছুটির দাবিতে আজ সকাল ৬টা থেকে পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। জাতীয় সড়কে তীব্র যানজট। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
Tags :
West Bengal Purulia Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Purulia News