Purulia: প্রায় ৭ মাস বন্ধ থাকার পর পুরুলিয়ায় ফের চালু লোকাল ট্রেন| Bangla News
করোনা আবহে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর পুরুলিয়ায় গড়াল লোকাল ট্রেনের চাকা। পুরুলিয়া ও আদ্রা জংশন থেকে চালু হল ট্রেন চলাচল। রাজ্য সরকারের অনুমতি মেলার পর ৩১ অক্টোবর বেশ কিছু ডিভিশনে লোকাল ট্রেন চালু হলেও বাদ ছিল পুরুলিয়ার আদ্রা ডিভিশন। রেল সূত্রে খবর, রাজ্য সরকারের অনুমতি না মেলায় এতদিন এখানে চালু করা যায়নি লোকাল ট্রেন চলাচল। অবশেষে শুক্রবার থেকে পুরুলিয়ায় ছুটতে শুরু করল লোকাল। খুশি যাত্রীরা।
শুক্রবার পুরুলিয়া থেকে মেদিনীপুর, পুরুলিয়া-বাঁকুড়া, পুরুলিয়া-বর্ধমান জংশন, পুরুলিয়া-আসানসোল যাওয়ার লোকাল ট্রেন চালু হয়। এছাড়াও আদ্রা থেকে পুরুলিয়া জংশন এবং আদ্রা-বরাভূম লোকাল চালু হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৮ নভেম্বর থেকে সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস চালু হবে।
ধাপে ধাপে আরও কয়েকটি লোকাল ট্রেনও চালু হবে বলে রেল সূত্রে খবর।
Tags :
ABP Ananda Purulia Local Train ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Purulia Local Train Local Train Resume In Purulia Local Train Resume