Quest Mall: কোয়েস্ট মলের চারতলা থেকে পড়ে মৃত্যু যুবকের, মলের নীচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
ABP Ananda | 03 Nov 2023 12:02 PM (IST)

কোয়েস্ট মলের চারতলা থেকে পড়ে মৃত্যু যুবকের। মলের নীচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে মৃত বলে ঘোষণা। আত্মহত্যা, না কি নেপথ্যে অন্য কোনও রহস্য? তদন্তে কড়েয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।