Student Agitation: মৌলালির আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা আপাতত কাটল

মৌলালির আর আহমেদ ডেন্টাল কলেজে অচলাবস্থা আপাতত কাটল। তিনদিন পর ঘেরাওমুক্ত হলেন অধ্যক্ষ, বিভাগীয় প্রধান-সহ আধিকারিকরা। ইন্টার্নদের হস্টেলে থাকার জন্য অধ্যক্ষ অনুমতি দেওয়ায় অবস্থান প্রত্যাহার করলেন হবু ডাক্তাররাও। 
যদিও বিক্ষোভকারীদের দাবি, হস্টেলে জায়গায় অভাব, তার ওপর প্রথম বর্ষের পড়ুয়ারা আসতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে কীভাবে জায়গায় সঙ্কুলান হবে, তা স্পষ্ট করেনি কলেজ কর্তৃপক্ষ। 
ফলে এই নিয়ে ধন্দে রয়েছেন তাঁরা। অন্যদিকে, আজ সকালে অধ্যক্ষ, বিভাগীয় প্রধান-সহ আধিকারিকরা বেরোনোর চেষ্টা করায়, বিক্ষোভকারীদের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডা শুরু হয়। পরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা। গোটা ঘটনায় ডেন্টাল কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola