East Bardhaman News: কাটোয়ায় বোমা বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের
ABP Ananda | 05 Jul 2025 11:47 AM (IST)

ABP Ananda LIVE: বোমা বাঁধা হচ্ছিল তাঁর উপর বা তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর জন্য। কাটোয়ায় বোমা বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের।
আরও খবর...
কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকাণ্ডে মৃত ১। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল, বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা বাঁধা হচ্ছিল। অভিযোগের আঙুল ছিল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তুফান দাগি দুষ্কৃতী। তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ১০ দিন আগে জেল থেকে ছাড়া পায় তুফান। জেল থেকে বেরিয়ে সে কেন বোমা বাঁধছিল? কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকল কীভাবে? পুলিশ কী করছিল? উঠছে একাধিক প্রশ্ন।