Visva Bharati: বিশ্বভারতীর ক্যাম্পাস জুড়ে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের ফলকে, নেই রবীন্দ্রনাথের নাম
ABP Ananda | 24 Oct 2023 09:26 AM (IST)

ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পাওয়ার পরে বিশ্বভারতীর ক্যাম্পাস জুড়ে বসানো হয়েছে ফলক। কিন্তু, সেই ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন বিতর্ক বিশ্বভারতীকে ঘিরে। সম্মান-প্রাপ্তির ফলকে আচার্য-প্রধানমন্ত্রী এবং উপাচার্যের নাম থাকলেও, কেন কবিগুরুর নাম নেই? এই প্রশ্ন ঘিরে হইচই শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রতিক্রিয়া মেলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষের।