Rahul Gandhi Poster Controversy: সল্টলেক জুড়ে 'ঘুমন্ত' রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! শুরু বিতর্ক
ABP Ananda | 04 Nov 2026 12:18 AM (IST)

ABP Ananda LIVE : সল্টলেক জুড়ে 'ঘুমন্ত' রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার! "দেশের নেতা কি এমনই হওয়া উচিত?" প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে। করুণাময়ী থেকে শুরু করে সল্টলেকের বিভিন্ন জায়গায় পোস্টার।
আরও খবর,
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের। 'খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে'। 'সংশ্লিষ্ট ব্যক্তির নাম আগে ভোটার তালিকায় ছিল কিনা তা এখানে বাধা নয়'। অনেকেই ভয় পাচ্ছে এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। 'বাদ পড়া ভোটারদের ফর্ম ৬ পূরণ আপাতত কোন সমস্যা নয়'। 'প্রথম বার ভোটার হচ্ছেন বলে কেউ দাবি করলে তার মধ্যে অন্যায় দেখা হবে না'। 'নাম তোলার ফর্মের স্বীকারোক্তি নিয়ে ভয় পাওয়ার কারণ নেই'। 'জনপ্রতিনিধি আইন মেনে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হবে না'।