Rahul Gandhi: বিহার-বাংলা সীমানায় ভাঙল রাহুল গাঁধীর গাড়ির কাচ | ABP Ananda live

ABP Ananda LIVE: বিহার-বাংলা সীমানায় ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ। পিছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগ অধীর চৌধুরীর। কোচবিহার থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়েছেন রাহুল গান্ধী। তিনি অপমানিত হয়েছেন। অতিথিকে সম্মান দেখানো বাংলার সংস্কৃতি, মন্তব্য অধীরের। প্রদেশ কংগ্রেস
সভাপতির দাবি, রাহুলের যাত্রা পথে তাঁর ছবি দেওয়া পোস্টার, ফেস্টুনের ওপর টাঙিয়ে দেওয়া হয়েছে অন্য দলের পতাকা। 
এদিন বিহারের কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে ঢোকে রাহুলের ন্যায় যাত্রা। বাংলা-বিহার সীমানায় দিল্লি দেওয়ানগঞ্জের কাছে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola