Rahul on Anubrata : 'একজন মাছওয়ালাক থেকে ৫ হাজার কোটি টাকার মালিক কী করে ?', তোপ রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Aug 2022 03:29 PM (IST)
রাজ্যজুড়ে আজ খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। মানিকতলায় মিছিল। শুভেন্দু অধিকারীর মুখোশ পরে, কোমরে দড়ি বেঁধে প্রতীকী মিছিল। সারদা-নারদ মামলায় যুক্ত বিজেপি নেতাদের ছাড় দেওয়া হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে পথে তৃণমূল। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত তৃণমূলের খেলা হবে মিছিল।
এনিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "তৃণমূলের লুঠ, সন্ত্রাসের থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কথা হচ্ছে। এত টাকা বের হল কী করে ? একজন মাছওয়ালা থেকে ৫ হাজার কোটি টাকার মালিক হলেন কী করে ?"