North Dinajpur: ডাকাতিতে বাধা দেওয়াতেই খুন? ঘর থেকে উদ্ধার গৃহবধূর গলা কাটা দেহ
ABP Ananda | 11 Nov 2022 10:29 PM (IST)

দিনেদুপুরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুন এক গৃহবধূ। পুলিশ সূত্রে খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে গলা কাটা দেহ। ডাকাতিতে বাধা দেওয়াতেই খুন বলে অনুমান, তদন্তকারীদের। তদন্তে নামানো হয়েছে পুলিশ কুকুর।