Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাজভবনের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া রাজভবনের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মহিলারা। 'কোনও মন্ত্রী, পাবলিক অফিসিয়াল সম্পর্কে কোনও দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়', শুক্রবার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া রাজভবনের। বরানগর উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা, রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাত অব্যাহত।

বৃষ্টির মাঝে খাস কলকাতায় মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতায় গল্পগ্রিনে গাছের ডাল চাপা পড়ে মারা গেলেন এক রিকশাচালক। দুর্ঘটনায় নিহত রিকশচালকের নাম অলক কয়াল। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। এই এলাকায় রিকশা চালাতেন। 

এদিন তাঁর কাজের মাঝেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি কৃষ্ণচূড়া গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময়েই আচমকা ওই গাছের বিশাল একটি ডাল ভেঙে পড়ে। সেই গাছের ডালে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola