West Bengal Elections 2021: 'ব্যারাকপুরে এসেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে', প্রচারে বেরিয়ে বললেন রাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2021 05:50 PM (IST)

ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। শনিবার তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন। তিনি বলেন, ব্যারাকপুরে পা রেখেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। স্থানীয় মানুষের ভালবাসা, উন্মাদনা আমাকে বুঝিয়ে দিয়েছে, এই আসনে তৃণমূলের হয় নিশ্চিত। এদিন ব্যারাকপুরের ১৭ নম্বর রেলগেট এলাকার প্রচার করেন রাজ।