CBI: ২ বছর আগে রাজারহাটে নির্মাণকর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ

ABP Ananda  |  02 Feb 2023 08:31 PM (IST)
ABP News

২ বছর আগে রাজারহাটে (Rajarhat) নির্মাণকর্মীর রহস্যমৃত্যু। সিবিআই (CBI) তদন্তের নির্দেশ হাইকোর্টের (Highcourt)। পথ দুর্ঘটনায় মৃত্যুর দাবি পুলিশের (Police), খুনের অভিযোগ পরিবারের। নির্মাণকর্মী-রহস্যমৃত্যুতে সিবিআই। রাজারহাটে নির্মাণকর্মীর অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ । সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ১৪ এপ্রিল, ২০২১: নির্মাণকর্মী ওয়াকিল আহমেদের অস্বাভাবিক মৃত্যু। নির্মাণকর্মী ওয়াকিল আহমেদকে খুনের অভিযোগ পরিবারের। মৃত্যুর আগে অনুগামীদের নিয়ে তৃণমূলের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে হুমকির অভিযোগ। পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ মৃতের পরিবারের। এরপরই রাস্তা থেকে নির্মাণকর্মীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের।
পথ দুর্ঘটনার কারণেই মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট থেকে অনুমান পুলিশের। পুলিশি তদন্তে অনাস্থা, সিবিআই চেয়ে হাইকোর্টে যায় মৃতের পরিবার। একজন ময়নাতদন্তের চিকিৎসককে রিপোর্ট খতিয়ে দেখার দায়িত্ব দেয় আদালত। চিকিৎসকের মতে, ভারী জিনিস দিয়ে আঘাতের কারণেও মৃত্যু হতে পারে। এরপরই নির্মাণকর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের । আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুমনের।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • CBI: ২ বছর আগে রাজারহাটে নির্মাণকর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ

TRENDING VIDEOS

বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ16 Minutes ago

হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda22 Minutes ago

''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর30 Minutes ago

কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন