Panchayat Election: রাজভবনে খোলা হল 'পিস রুম', কটাক্ষ কুণালের

রাজভবনে (Rajbhawan) খোলা হল 'পিস রুম'। তদারকিতে খোদ রাজ্যপাল (Governor)। ঘনঘন বাজছে ফোন, ঢুকছে প্রচুর ই-মেল। অভিযোগ ৩০০ পার , দাবি রাজভবন সূত্রে। ভোটের আগে সন্ত্রাসের অভিযোগে রাজভবনের কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণ করছেন কুণাল ঘোষ। টুইটারে তিনি লিখেছেন, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। ভোটের সময় বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন। ৩-৪টি বুথে বিরোধীদের পরিকল্পিত অশান্তি। আমাদের কর্মীদের মৃত্যু। বাকি গোটা রাজ্য স্বাভাবিক। বিরোধীরা এ যাবৎকালের সর্বাধিক মনোনয়ন দিয়েছেন। রাজ্যপাল এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola