Kurmi Leader: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনের জেল হেফাজত | ABP Ananda LIVE
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতো-সহ ৪ জনের জেল হেফাজত। ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। আগামীকাল রাজেশ-সহ ৪ জনকে ফের আদালতে পেশ করার নির্দেশ। খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি ছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এর আগে পেশায় শিক্ষক কুড়মি নেতাকে কোচবিহারে বদলি করা হয়। খড়গপুর থেকে কোচবিহারে কুড়মি নেতা রাজেশ মাহাতোকে বদলি করা হয়। খড়গপুরের বানাপুর স্কুল থেকে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলি করা হয় তাঁকে।