Raju Jha Murder: গরুপাচারে অভিযুক্ত লতিফের গাড়িতেই খুন! রাজু-ঝা শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda LIVE
ABP Ananda | 02 Apr 2023 06:58 PM (IST)

শক্তিগড়ে শ্যুটআউটে খুন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। ওই শ্যুটআউটের সময় ঘটনাস্থলেই ছিল কেন্দ্রীয় এজেন্সির খাতায় পলাতক গরুপাচার মামলায় অভিযুক্ত শেখ আব্দুল লতিফ। যে ফরচুনার গাড়ির মধ্যে খুন, সেই গাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে লতিফ, এমনই ভিডিও ভাইরাল হয়েছে। যে গাড়িতে খুন হয়েছে, সেই গাড়িটি শেখ আব্দুল লতিফের। কেন্দ্রীয় এজেন্সির খাতায় অধরা, অথচ তার গাড়িতেই খুন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই আব্দুল লতিফ উপস্থিত থাকলেও কেন কেউ জানল না তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ দাবি করেছিল তিনজন ছিল, গাড়ির চালক, কয়লা মাফিয়া ও রাজুর সঙ্গী ব্রতীন। কিন্তু ভিডিওতে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ। ঘটনাস্থলেই গরুপাচার মামলায় অভিযুক্ত লতিফ ছিল, জানতেই পারল না পুলিশ, উঠছে এমন প্রশ্ন।