Raju Sahani : চিটফান্ড মামলায় অভিযুক্ত, অবশেষে ইস্তফা হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির
ABP Ananda | 12 Apr 2023 07:33 PM (IST)

হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির ইস্তফা। পুরপ্রধানের পদ থেকে ইস্তফা চিটফান্ড মামলায় অভিযুক্ত রাজু সাহানির। চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রাজু সাহানি, পরে জামিন। দলের নির্দেশে পদত্যাগ, প্রতিক্রিয়া রাজু সাহানির। হালিশহর পুরসভার নতুন চেয়ারম্যান হলেন শুভঙ্কর ঘোষ।