Ram Mandir Inauguration: স্টেশন থেকে বিমানবন্দর, অযোধ্যার সবকিছুতেই এখন রামমন্দিরের ছোঁয়া। ABP Ananda Live
ABP Ananda | 27 Dec 2023 02:46 PM (IST)

Ram Mandir Opening: ২২ জানুয়ারি রামমন্দিরের (Ram Mandir Inauguration) উদ্বোধন। তার আগে সেজে উঠছে অযোধ্যা (Ayodhya)। সরয়ূর তীরে সাজো সাজো সরব। স্টেশন (Station) থেকে বিমানবন্দর (Airport), সবকিছুতেই এখন রামমন্দিরের (Ram Mandir) ছোঁয়া। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ। ঝাঁ চকচকে রাস্তা....বাড়ি থেকে অলিগলি, পড়ছে রঙের প্রলেপ। ৩০ ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগে অযোধ্যাজুড়ে কড়া নিরাপত্তা। মোড়ে মোড়ে মোতায়েন পুলিশ। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশ প্রশাসন। ABP Anada Live