✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ramnavami News: নিউটাউনে লকেট চট্টোপাধ্যায়ের কর্মসূচি, মিছিলে জমছে ভিড়, হাজির অর্জুন

ABP Ananda  |  06 Apr 2025 11:26 AM (IST)
ABP News

ABP Ananda live: নিউটাউনে লকেট চট্টোপাধ্যায়ের কর্মসূচি, মিছিলে জমছে ভিড়। হাজির অর্জুন। রামনবমী উপলক্ষ্যে বীরভূমের সিউড়িতে তৃণমূলের মিছিল, রামের বড় কাটআউট নিয়ে মিছিল । হাজির বীরভূমের সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে তৃণমূলের মিছিল ।


 


 


কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। পিছিয়ে নেই জেলাও। বাংলার বিভিন্ন জেলাতেই রবিবার রামনবমীর মিছিল। গত দুই বছরের মতো এবছরও যাতে কোনও অশান্তি না বাঁধে, তাই নিয়ে তৎপর পুলিশও। হাইকোর্টের অনুমতি পেয়ে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় রবিবার দুই  সংগঠনের মিছিল। আর সেই মিছিল ঘিরে সাজো সাজো রব হাওড়ায় । কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার যোগ দিতে পারেন মেগা-মিছিলে। অন্যদিকে মধ্য হাওড়ায় ইতিমধ্যেই পথে সজল। 


শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে শুরু হয় অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও । মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। রয়েছে  ব়্যাফ।  কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে, অঞ্জনিপুত্র সেনা ও বিশ্ব হিন্দুু পরিষদ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করতে পারবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনিপুত্র সেনা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে। দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Ramnavami News: নিউটাউনে লকেট চট্টোপাধ্যায়ের কর্মসূচি, মিছিলে জমছে ভিড়, হাজির অর্জুন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.