Panchayat Elections 2023: ভোটের শুরু থেকেই রণক্ষেত্র মুর্শিদাবাদের রানিনগর
ABP Ananda | 08 Jul 2023 12:00 PM (IST)

ভোটের শুরু থেকেই রণক্ষেত্র মুর্শিদাবাদের রানিনগর। দফায় দফায় বোমাবাজি। দাঁড়াপাখি এলাকায় ঝড়ুতাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুথের বাইরে ব্যাগ ভর্তি বোমা নিয়ে ঘুরছেন তৃণমূল নেতা। প্রকাশ্যে তাঁকে বোমা মারতেও দেখা যায়। এলোপাথাড়ি বোমা মেরে বুথ দখলের পাশাপাশি, কংগ্রেস সমর্থকদের বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। রাস্তায় পড়ে আছে সকেট বোমা। এলাকায় তখন একজন মাত্র পুলিশ। গন্ডগোল চরমে ওঠার পর এলাকায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।