Durgapur Hospital Ransack: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার। Bangla News

চিকিত্সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার। হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশের সঙ্গে মৃতের আত্মীয়-পরিজনদের হাতাহাতি। সূত্রের খবর, অন্ডালের বাসিন্দা লক্ষ্মী বাউড়ি গলব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে সোমবার ভর্তি হন আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। অস্ত্রোপচারের পর, গতকাল মৃত্যু হয় বছর তিরিশের ওই গৃহবধূর। চিকিত্সার গাফিলতির অভিযোগ তুলে আজ সকালে হাসপাতালে চড়াও হন মৃতের আত্মীয়রা। যদিও চিকিত্সায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola