Mahesh Rath Yatra 2021: কল্যাণের হাত ধরেই প্রতিভূ-শিলা জগন্নাথের মাসির বাড়িতে

করোনা আবহে এ বছরও হচ্ছে না মাহেশের রথযাত্রা (Mahesh Rath Yatra 2021)। তবে বিশেষ পূজার্চনা হবে। এবার মাসির বাড়ি যাবেন না জগন্নাথদেব। তার বদলে, নারায়ণ শিলাকে নিয়ে প্রথমে পদব্রজে রথের চারপাশে ঘোরানো হবে। এরপর নিয়ে যাওয়া হবে ১ কিলোমিটার দূরে মাসির বাড়িতে। মন্দির চত্বরে তৈরি করা হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। সেখানেই রাখা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে।
 
সোমবার বিকেলে মাহেশের জগন্নাথ মন্দির থেকে নারায়ণ শিলা নিয়ে তা মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। মন্দিরে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি থাকলেও প্রতীক হিসাবে নারায়ণ শিলা নিজে হাতে নিয়ে যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola