Hooghly: সাজ সাজ রব সকাল থেকে, রথযাত্রার প্রস্তুতি মাহেশে, সূচনা চন্দনযাত্রা দিয়ে | ABP Ananda LIVE
ABP Ananda | 24 Apr 2023 08:45 AM (IST)

Hooghly:পুরীতে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। আর হুগলির মাহেশে সূচনা হয় চন্দন যাত্রার। ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন। তারপর হবে স্নানযাত্রা।অর্থাৎ, অক্ষয় তৃতীয়ার দিন মাহেশে রথযাত্রার সূচনা হয়। কথিত আছে, ৬২৭ বছর ধরে দারু কাঠ দিয়ে তৈরি জগন্নাথ মূর্তি একইরকম রয়েছে। কোনও ক্ষয় নেই। এটাই মাহেশর জগন্নাথ দেবের মাহাত্ম্য। এ বছর রথযাত্রা ২০ জুন।