Ration Scam: রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এজেন্টরা

রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এজেন্টরা। সূত্রের খবর, এজেন্টদের মাধ্য়মেই রেশন দুর্নীতির টাকা লেনদেন হত। বাকিবুর রহমান যে টাকা পাঠাতেন সেই টাকা এজেন্টদের মাধ্য়মে লেনদেন হত বলে তদন্তে উঠে এসেছে। সূত্রের খবর, টাকা পাঠানোর পর তা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে কিনা জানাতে কনফার্মেশনও পাঠানো হত। বাকিবুর রহমানের মালিকানাধীন গমকল ও চালকলে কত ধান-গম আসত তার হিসেব চেয়েছে ইডি, খবর সূত্রের। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে চাল ও আটা গিয়েছে এফসিআইয়ের কাছে তার হিসেব চেয়েছে ইডি, খবর সূত্রের। ২০১০ সালের পরের হিসেব চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola